এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ওপেন বিভাগে জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেছেন। তবে নারী বিভাগে জাতীয় নারী দাবা চ্যাম্পিয়ন নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস জয় পেয়েছেন।
ভারতের নয়াদিল্লীতে বুধবার প্রথম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল মঙ্গোলিয়ার নারী ফিদেমাস্টার মুনখজুল দাভাকুয়েকে পরাজিত করেন। জান্নাতুল ক্যারো-কান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৬ চালে মুনখজুলকে পরাজিত করেন।
এদিকে গ্র্যান্ডমাস্টার রাজীব প্রথম রাউন্ডে ভারতের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার হার্ষা ভারতকুটির সাথে ড্র করেছেন। রাজীব কালো ঘুঁটি নিয়ে কুইন’স গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৩০ চালে ড্র করেন।
