শীর্ষে উঠে এলেন ২৪ জন

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে ২৪ জন পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন- আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ, মো. আবু হানিফ, মো. শরীয়ত উল্লাহ, আফজাল হোসেন সাচ্চু, মো. সাজিদুল হক, টুটুল ধর, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, মো. সিদ্দিকুর রহমান, অভিক সরকার, মোহাম্মদ এনায়েত হোসেন, হৃশিন তালুকদার, দেলোয়ার হোসেন, মুকিতুল ইসলাম রিপন, টিপু সুলতান, মো. আসিফুর রহমান, শেখ আল আমিন হোসেন সৌরভ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ দিব্যদাস গুপ্তকে, ফিদেমাস্টার সুব্রত বিকাশ রঞ্জন দাসকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম শেখ মো. খায়রুল ইসলামকে, ফিদেমাস্টার পরাগ মো. কামাল আহমেদকে, ফিদেমাস্টার আমিনুল কাজী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেটমাস্টার শরীফ শেখ রাশেদুল হাসানকে, ফিদেমাস্টার মাহফুজ মোহাম্মদ শাকের উল্লাহকে, ক্যান্ডিডেটমাস্টার নীড় অরুণ চন্দ্র সরকারকে, ফিদেমাস্টার জাভেদ দেওয়ান শহীদুল আমিনকে, হানিফ মো. হাবিবুর রহমান-২ কে, শরীয়ত মো. শফিকুল ইসলামকে, সাচ্চু শেখ মো. আব্দুল মুত্তালিব, সাজিদ মো. রাব্বী সেলিমকে, টিপু ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, টুটুল মো. ইফতেখার আলমকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা বদরুল আলমকে, সিদ্দিক ওয়াদিফা আহমেদকে, অভিক মো. বুলবুল ফেরদৌস গোলাপকে, আসিফ মো. ইমদাদুল হককে, এনায়েত মো. হাসানকে, হৃষিন স্বাধীন সরকারকে, রিপন মো. ফারুক হোসেনকে, সৌরভ মো. আবু জাফর সিদ্দিককে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাদাত কিবরিয়া অয়নকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মোহাম্মদ সজলকে, মো. মাসুম হোসেন নাসিম হোসেন ভূঁইয়াকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন স্বাদীপ কান্তি দে-কে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ মো. আকিক মিয়াকে ও অরুপ গোলদার মো. কায়েজ মোল্লাকে পরাজিত করেন।

শনিবার বিকেল ৩টায় একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।