এককভাবে শীর্ষে উঠে এলেন সুব্রত

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপে একটানা পাঁচ জয় নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস। তার সংগৃহিত পয়েন্ট ৫।

এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে ৩ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, অনত চৌধুরী ও বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়।

অপরদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ১৪ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ঢাকা সিটির ফিদেমাস্টার মো. জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মো. আবজিদ রহমান, ঢাকা জেলার ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, জাবেদ আল আজাদ, ময়মনসিংহের অভিক সরকার, গোপালগঞ্জেন আফজাল হোসেন সাচ্চু ও যশোরের মো. টিপু সুলতান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সোমবার পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত ফিদেমাস্টার পরাগকে, আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ক্যান্ডিডেটমাস্টার শরীফকে, ক্যান্ডিডেটমাস্টার নীড় আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে, ফিদেমাস্টার তাহসিন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, অনত ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, অভিক ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, জাবেদ মো. ইমদাদুল হককে, ফিদেমাস্টার জাভেদ দেলোয়ার হোসেনকে, আবজিদ দিব্যদাস গুপ্তকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল শেখ মো. আব্দুল মোত্তালিবকে, সাচ্চু বাবলু শেখকে, সাজিদ মো. হাবিবুর রহমান-২-কে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন শেখ আল আমিন হোসেন সৌরভকে ও টিপু মো. সিদ্দিকুর রহমানকে পরাজিত করেন।

এছাড়া ক্যান্ডিডেটমাস্টার নাইম ক্যান্ডিডেটমাস্টার শাওনের সাথে, মো. শফিকুল ইসলাম মো. আবু হানিফের সাথে ও নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাা হৃষিন তালুকদারের সাথে ড্র করেন।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।