প্রিমিয়ার লিগের নম্বর ড্র

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের খেলা আগামীকাল ৩ ডিসেম্বর বোর্ডে গড়াচ্ছে। এ উপলক্ষে আজ ২ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অংশগ্রহণকারী দলগুলোর নম্বর ড্র অনুষ্ঠিত হয়।

এ বছর প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে ১১টি দল অংশগ্রহণ করছে। নম্বর ড্র অনুযায়ী দলগুলো হচ্ছে ১. গতবারের চ্যাম্পিয়ন তিতাস ক্লাব, ২. সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব, ৩. দিপালী মেমোরিয়াল চেস ক্লাব, ৪. স্পোর্টস বাংলা, ৫. জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি, ৬. বাংলাদেশ নৌবাহিনী, ৭. লিওনাইন চেস ক্লাব, ৮. গতবারের রানার্সআপ মানহা’স ক্যাসেল, ৯. উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, ১০. বাংলাদেশ পুলিশ এবং ১১. খেলাঘর দাবা সংঘ।

আগামীকাল বুধবার প্রথম রাউন্ডে সাধারণ বীমা কর্পোরেশন ও খেলাঘর দাবা সংঘ, দীপালী মেমোরিয়াল চেস ক্লাব ও বাংলাদেশ পুলিশ, স্পোর্টস বাংলা ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, জনতা ব্যাংক অফিসারস ওয়েলফেয়ার সোসাইটি ও মানহা’স ক্যাসেল, বাংলাদেশ নৌবাহিনী ও লিওনাইন চেস ক্লাব মোকাবেলা করবে। তিতাস ক্লাবের এ রাউন্ডে বিরতি দিন।

দাবা লিগের খেলা রাউন্ড বরিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলে শেষ দল প্রথম বিভাগের নেমে যাবে। এ বছর প্রিমিয়ারে অংশ না নেয়ায় ই-সফট এরিনা প্রথম বিভাগে নেমে গেছে।