ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডে আজান মাহমুদ জয় পেয়েছেন। কাজাখস্তানের আলমাতি শহরে আজ ২৮ সেপ্টেম্বর রোববার তিনি ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে অস্ট্রেলিয়ার চেন নিকোলাসি ইউয়িলিংকে পরাজিত করেছেন।
তবে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া সার্বিয়ার আদামোভিক নিকোলার সাথে, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান সংযুক্ত আরব আমিরাতের জায়েদ মোহাম্মদ আল আলির সাথে এবং বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা স্বাগতিক কাজাখস্তানের ইয়াসকান্দির আইলানার সাথে ড্র করেন।
কিন্তু বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার উজবেকস্তানের খুশনিতদিনোভা হুসনোরাখনের কাছে কাছে হেরে যান।
উল্লেখ্য ৯ ম্যাচে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ও আজান মাহমুদ ৫.৫ পয়েন্ট করে, সাফায়েত কিবরিয়া ৪.৫ পয়েন্ট, ফারসাত হোসেন আয়ান ৩.৫ পয়েন্ট ও সিদরাতুল মুনতাহা ৩ পয়েন্ট সংগ্রহ করেছেন।
