ইরানে ফাহাদ-পরাগের হার

ইরানের তেহরানে পেতাক্ত কাপ ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল ক্যাটাগরি ‘এ’ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২ পয়েন্ট এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।

রোববার তৃতীয় রাউন্ডে ফাহাদ (২৩৮৪) ইরানের বোসাগ জাদেহ আলিরেজার (২২৩৭) কাছে এবং পরাগ (২১৯৮) ইরানের আগাই আলিরেজার (২১৩৮) কাছে পরাজিত হয়েছেন।

এর আগে শুক্রবার প্রথম রাউন্ডে ফাহাদ (২৩৮৪) ইরানের মালেকজাদে মোহাম্মদকে (২১৩১) এবং পরাগ (২১৯৮) ইরানের মোরাদি সাজাদকে (২০১১) পরাজিত করেন।

শনিবার দ্বিতীয় রাউন্ডে ফাহাদ (২৩৮৪) ইরানের ইয়াদেগার রাদিনকে (২১৭৩) পরাজিত করেন। তবে পরাগ (২১৯৮) ইরানের গ্র্যান্ডমাস্টার লোরপারিযানজেনেহ শাহিনের (২৪৮২) কাছে হেরে যান।

উল্লেখ্য ১১টি দেশের ৬ জন গ্র্যান্ডমাস্টার, ৮ জন আন্তর্জাতিকমাস্টার ও ১৩ জন ফিদেমাস্টারসহ মোট ৭২ জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করছেন।