দিল্লীতে সিয়াম ৫৪, সাকলাইন ১১০, আয়ান ২৮০ ও আসিয়া ৮৪৬তম

দিল্লী ২০তম আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স ওপেন দাবা প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ৫৪তম, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ পয়েন্ট নিয়ে ১১০তম, আয়ান রহমান ৬ পয়েন্ট ২৮০তম ও আসিয়া সুলতানা ৩.৫ পয়েন্ট নিয়ে ৮৪৬তম হয়েছেন।

উল্লেখ্য এ প্রতিযোগিতায় ১৭টি দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার ১০ জন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১০৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।