ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ৩ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে।
অংশগ্রহণে আগ্রহী আগে আসলে আগে এন্ট্রিভিত্তিতে ১২০ জন খেলোয়াড় এ আসরে খেলার সুযোগ পাবেন। আগ্রহী খেলোয়াড়দের ২ এপ্রিলের মধ্যে নির্ধারিত এন্টি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে বলা হয়েছে।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে মোট নগদ দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার।
