ওয়ালটন আন্তর্জাতিক দাবা শুরু

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা (৩এপ্রিল) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। একজন গ্র্যান্ডমাস্টার, একজন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

উদ্বোধনীদিনে প্রথম রাউন্ডে ৬৭ জন খেলোয়াড় স্ব স্ব খেলায় জয়ী হয়েছেন।

৯ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিজয়ীদের জন্য মোট সোয়া দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার রয়েছে।

দ্বিতীয় রাউন্ডের খেলা ৪ এপ্রিল বেলা ২টায় একই ভেন্যুতে শুরু হবে।