ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শুরু শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ১.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম পেয়েছেন ১ পয়েন্ট।
তৃতীয় রাউন্ডে (২ এপ্রিল) আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের সৌরিয়া পলকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের কোল্লা ভাবনকে ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের ভেলপুরা সারায়ুকে পরাজিত করেন।
তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের নারী ক্যান্ডিডেটমাস্টার খেইরথি গানটার সাথে ড্র করেন।
