ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ২৮ জন পূর্ণ দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার খন্দকার আমিুনল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, মো. জাহিদ চৌধুরী, দ্বীন মোহাম্মদ, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, মো. আবু হানিফ, মো. সিরাজুল ইসলাম, মো. সাজিদুল হক, মো. শরীয়তউল্লাহ, মো. মাসুম হোসেন, মো. সিদ্দিকুর রহমান, টুটুল ধর, মো. সাগর, ফিরোজ আহমেদ, ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন লাভলু, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, আব্দুল মোমিন, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, সংগ্রাম দাস, সিয়াম চৌধুরী, রুবেল হোসেন ও মো. নাসির উদ্দিন।
দ্বিতীয় রাউন্ডে ৪ এপ্রিল বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে গ্র্যান্ডমাস্টার জিয়া এবি বাপ্পীকে, ক্যান্ডিডেটমাস্টার নীড় রিয়াসাত-ই-নূরকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ নীলয় দেবনাথকে, ফিদেমাস্টার পরাগ ওয়াদিফা আহমেদকে, ফিদেমাস্টার সুব্রত সবুজুর রহমানকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম ওয়াসিয়া খুশবুকে, জাহিদ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, ফিদেমাস্টার আমিনুল সব্যসাচীকে, দ্বীন ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, ক্যান্ডিডেটমাস্টার শরীফ টিপু সুলতানকে, ফিদেমাস্টার জাভেদ ইশরাত জাহান দিবাকে, হানিফ রবিউল হোসেনেক, সিরাজ ক্যান্ডিডেটমাস্টার জামাল উদ্দিনকে, সাজিদ শাহাদাত কিবরিয়া অয়নকে পরাজিত করেন। আব্দুল্লাহ আল রাইসন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন।
তৃতীয় রাউন্ডের খেলা ৫ এপ্রিল দুপুর ২টায় একই ভেন্যুতে শুরু হবে।
