নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জয় পেয়েছেন।
মঙ্গলবার তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ফিদেমাস্টার মহিতোষ দে-কে পরাজিত করেন। এর ফলে তিনি ৩ খেলায় ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।
আজ বুধবার চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সুইডেনের আন্তর্জাতিকমাস্টার জুং মিন সিও-র সাথে খেলবেন। খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।
