ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ১০ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার খন্দকার আমিুনল ইসলাম, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, মো. আবু হানিফ, মো. শরীয়তউল্লাহ, মো. মাসুম হোসেন ও রুবেল হোসেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়া মো. সিদ্দিকুর রহমানকে, ক্যান্ডিডেটমাস্টার নীড় টুটুল ধরকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ মো. সাগরকে, ফিদেমাস্টার পরাগ ফিরোজ আহমেদকে, ফিদেমাস্টার সুব্রত ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীনকে, ফিদেমাস্টার আমিনুল আবুদল মোমিনকে, রুবেল হোসেন ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার জাভেদ নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, হানিফ সংগ্রাম দাসকে ও মাসুম মো. জাহিদ চৌধুরীকে পরাজিত করেন।
তবে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ক্যান্ডিডেটমাস্টার নাইম হকের সাথে, মো. সাজিদুল হক সিয়াম চৌধুরীর সাথে ও মো. শরীয়তউল্লাহ মো. নাসির উদ্দিনের সাথে ড্র করেন।
চতুর্থ রাউন্ডের খেলা আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হবে।
