ইন্দোরে রাজীব, শাকিল ও সিয়াম জিতেছে

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৩.৫ পয়েন্ট, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ৩ পয়েন্ট করে পেয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকালে ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের দায়েভিক ওয়াদাভানকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের অক্ষয় মধূসুধুনানকে ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের আয়ার অরবিন্দকে পরাজিত করেন।

তবে ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের ওম নাগনাথ লেমকানের কাছে হেরে যান।

সপ্তম রাউন্ডের খেলা আজ বুধবার বাংলাদেশ সময় বিকালে শুরু হবে।