ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবায় দুই দাবাড়ু

কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে আগামী ১ জুলাই হতে ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এ আসরে বাংলাদেশের দুই দাবাড়ু অংশ নিতে যাচ্ছেন।

অংশগ্রহণকারী দাবাড়ুরা হলেন অনূর্ধ্ব-৮ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ও ফিদেমাস্টার মনন রেজা নীড়। উভয় খেলোয়াড় তাদের অভিভাবকের সঙ্গে আজ (২৯ জুন) শুক্রবার কিরগিজস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।