আবুধাবীতে জিয়া ১১, ফাহাদ ৭৯, তাহসিন ১১৩ ও রাজীব ১২৩তম

সংযুক্ত আরব আমিরাতে ২তেম আবুধাবী আন্তর্জাতিক ফেস্টিভাল মাস্টার্স দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ১১তম হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানের জন্য টাই করে ১১তম হন।

এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪.৫ পয়েন্ট নিয়ে ৭৯তম, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৩.৫ পয়েন্ট নিয়ে ১১৩তম ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৩ পয়েন্ট নিয়ে ১২৩তম হয়েছেন।

উল্লেখ্য ৭ পয়েন্ট সংগ্রহ করে স্লোভেনিয়ার গ্র্যান্ডমাস্টার ফেদোসিয়েভ ভ্লাদিমির চ্যাম্পিয়ন ও চীনের গ্র্যান্ডমাস্টার জি জিয়ানগিউ রানারআপ হয়েছেন।

এ টুর্নামেন্টে ২৪টি দেশের ৪১ জন গ্র্যান্ডমাস্টার, ৬ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৫৪ জন আন্তর্জাতিকমাস্টার ও ৩ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ ১৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।