পিতা-পুত্রের আবুধাবী জয়

২৯তম আবুধাবী আন্তর্জাতিক চেস ফেস্টিভাল ফ্যামিলি টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এ টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার জিয়ার ফ্যামিলি ৬ ম্যাচে ৪টি জয় ও ২টি ড্রসহ ১০ পয়েন্ট নিয়ে এ কৃতিত্ব দেখান।

এদিকে ৯ পয়েন্ট সংগ্রহ করে ফিলিপাইনের আবুসিজো রানার্সআপ ও ভারতের নারী আন্তর্জাতিকমাস্টার তেজস্বিনি সাগর ফ্যামিলি তৃতীয়স্থান লাভ করেন।

উল্লেখ্য ২০ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে ৭০টি ফ্যামিলি এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। প্রতি ফ্যামিলি দলে ২ জন খেলোয়াড় ছিলেন।