১৯তম এশিয়ান গেমসের দাবা ডিসিপ্লিনের টিম ইভেন্টে পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ০.৫-৩.৫ গেম পয়েন্টে মঙ্গোলিয়ার কাছে পরাজিত হয়েছে।
চীনের হাংজু শহরে স্ট্যান্ডার্ড দাবার নিয়মানুযায়ী পুরুষ দলগত দাবায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব মঙ্গোলিয়ার গ্র্যান্ডমাস্টার বিলগুন সুমাইয়ার সাথে ড্র করেন।
কিন্তু আন্তর্জজাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে মঙ্গোলিয়ার গ্র্যান্ডমাস্টার বুচচুলুন সেগমেদ, আন্তর্জাতিকমাস্টার গগ্যান এরডেনি সুগার ও আন্তর্জাতিকমাস্টার আমারতুভসিন গেনজোরিকের কাছে হেরে যান।
