থাইল্যান্ডের বিপক্ষে জয়

১৯তম এশিয়ান গেমসের দাবা ডিসিপ্লিনের টিম ইভেন্টে বাংলাদেশ অষ্টম রাউন্ডে ২.৫-১.৫ গেম পয়েন্টে থাইল্যান্ডকে পরাজিত করেছে। এর ফলে ৮ রাউন্ড শেষে বাংলাদেশ দাবা দলের সংগ্রহ ৪ পয়েন্ট।

চীনের হাংজু শহরে অষ্টম রাউন্ডে আন্তর্জজাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে থাইল্যান্ডের ফিদেমাস্টার কুলপ্রুয়িথানোন থানাডোন ও ফিদেমাস্টার অরুননাতাপানিচ তিননাকরিতকে পরাজিত করেন।

তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব থাইল্যান্ডের ফিদেমাস্টার লিওহাউইরাপাপ প্রিনের সাথে ড্র করেন এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান থাইল্যান্ডের ক্যান্ডিডেটমাস্টার কানানুব ওয়ারোটের কাছে হেরে যান।