১৯তম এশিয়ান গেমসের দাবা ডিসিপ্লিনের টিম ইভেন্টে বাংলাদেশ ৯ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ১৩ দেশের মধ্যে ১০ম হয়েছে। তবে এ ইভেন্টে ইরান ১৬ পয়েন্ট নিয়ে স্বর্ণ, ভারত ১৫ পয়েন্ট পেয়ে রৌপ্য ও উজবেকস্তান ১৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।
চীনের হাংজু শহরে নবম তথা শেষ রাউন্ডে বাংলাদেশ ১-৩ গেম পয়েন্টে কাজাখস্তানের কাছে হেরে যায়।
বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার সুলেইমেনভ আলিশের ও আন্তর্জাতিকমাস্টার নজিরবেক কাজিবেকের সাথে ড্র করেন।
তবে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে কাজাখস্তানের আন্তর্জাতিকমাস্টার ঝালমাখানভ রামাজান ও আন্তর্জাতিকমাস্টার আনসাত আলদিয়ারের কাছে হেরে যান।
