নোশিন আঞ্জুম অপরাজিত চ্যাম্পিয়ন

নারী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ৭ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে ৫.৫ নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা রানারআপ হয়েছেন।

অপরদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৬ জন টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ তৃতীয়, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা চতুর্থ, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস পঞ্চম, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ষষ্ঠ, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ সপ্তম এবং নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা অষ্টম হয়েছেন।

এছাড়া ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে তাসনিয়া তারান্নুম অর্প নবম, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা দশম, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু একাদশ ও ঠাকুর জানিয়া হক দ্বাদশ হয়েছেন।

তবে ক্যাটগরি পুরস্কার লাভ করেন যথাক্রমে নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, জিন্নাত আক্তার শাহনাজ, সুরাইয়া আক্তার, খন্দকার অনকা মাওলা, আরিশা হোসেন তুবা, সিদরাতুল মুনতাহা, নীলাভা চৌধুরী, অহনা দে এবং কৌমুদি নার্গিস।