কাতারে ফাহাদ ৭৮তম

কাতার মাস্টার্স ওপেন চেস টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ ম্যাচে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ৭১তম স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ৭৮তম হয়েছেন।

ফাহাদ ৯ ম্যাচে ৩টি জয়, ৩টি ড্র এবং ৩টি হেরেছেন। তবুও শক্তিশালী এ আসর থেকে তিনি রেটিং ৭ বৃদ্ধি করেছেন।

এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে উজবেকস্তানের দুই গ্র্যান্ডমাস্টার টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে যথাক্রমে ইয়াকুববয়েভ নদিরবেক চ্যাম্পিয়ন ও আব্দুসাত্তারভ নদিরবেক রানারআপ হয়েছেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসন ৬ পয়েন্ট পেয়ে ১৬ তম হয়েছেন।

উল্লেখ্য কাতারের দোহা শহরে ৩১টি দেশের ৫৮ জন গ্র্যান্ডমাস্টার, ৬ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৫৬ জন আন্তর্জাতিকমাস্টার ও ২ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১৫৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।