এশিয়ান ইয়ুথ দাবায় শান্তনাসূচক অংশগ্রহণ

সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে অনুষ্ঠিত ২৫তম এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ থেকে কোনো সুসংবাদ বইয়ে আনতে পারলেন না দেশসেরা খুদে দাবাড়ুরা। তারা সাফল্য অর্জনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারেননি। এমন কি স্ট্যান্ডার্ড, র্যাপিড ও ব্লিটজ এই তিন ক্যাটাগরির দাবায়ও বেশিরভাগ দাবাড়ুরা আন্তর্জাতিক রেটিং খুইয়ে এসেছেন। এর ফলে তাদের জন্য এ আসরটি শান্তনাসূচক অংশগ্রহণ হয়েই থেকেছে।

বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে প্রাপ্ত সংবাদ থেকে জানা যায় স্ট্যান্ডার্ড দাবায় বালক অনুর্ধ্ব-১৮ গ্রুপে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৯ ম্যাচে ৫.৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান লাভ করেন। বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ৯ ম্যাচে ৫.৫ পয়েন্ট নিয়ে ১৫তম হয়েছেন।

এদিকে বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৭তম হয়েছেন। বালক অনূর্ধ্ব-১৬ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র ৪.৫ পয়েন্ট পেয়ে ২৮তম হয়েছেন।

অপরদিকে বালক অনূর্ধ্ব-৮ গ্রুপে তাশফিকুর রহমান ৫ পয়েন্ট নিয়ে ২৯তম, বালক অনূর্ধ্ব-১৪ গ্রুপে কাজী আফসান রওনক আনান ৪.৫ পয়েন্ট নিয়ে ৩৩তম, বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে ওয়ারিসা হায়দার ৪ পয়েন্ট নিয়ে ২৮তম হয়েছেন।

এছাড়া বালক অনূর্ধ্ব-১৬ গ্রুপে সৈয়দ রিদওয়ান ৩.৫ পয়েন্ট নিয়ে ৩৮তম, বালক অনূর্ধ্ব-১২ ঐতিহ্য বড়ুয়া ৪ পয়েন্ট নিয়ে ৪৩তম, বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে সিদরাতুল মুনতাহা ৪ পয়েন্ট নিয়ে ৩৮তম এবং বালক অনূর্ধ্ব-১০ গ্রুপে মুহতাদি তাজওয়ার নাশিদ ৩.৫ পয়েন্ট পেয়ে ৬৪তম হয়েছেন।

উল্লেখ্য এ প্রতিযোগিতায় ৪২টি দেশের ছয় শতাধিক দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন।