শেখ রাসেল জাতীয় জুনিয়র দাবা ২৫ ডিসেম্বর শুরু

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (ওপেন ও বালিকা অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ৭ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ২৩ ডিসেম্বরের মধ্যে ২০০ (দুই শত) টাকা এন্টি ফি ও বয়সের প্রমাণপত্র সহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম এন্ট্রি করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এনএইচটি হোল্ডিংসের পৃষ্ঠপোষকতায় এ বছর শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (ওপেন ও বালিকা অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।