
গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট-১ প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ টানা ৩ জয় নিয়ে এককভাবে শীর্ষ রয়েছেন।
তবে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ২.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
রাজধানীর মেরুল বাড্ডার ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে আজ ১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টারের জগোদিস সিদ্ধার্থের কাছে হেরে যান। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন। ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত নিজ দেশের ফিদেমাস্টার আরধ্য গর্গকে হারিয়েছেন। লঙ্কার আন্তর্জাতিকমাস্টার মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ও লঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভা ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সাথে ড্র করেন।
বিকালে তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভাকে ও আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সাথে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার আরধ্য গর্গের সাথে ও ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী নিজ দেশের ফিদেমাস্টার পানিসার বিদান্তের সাথে ড্র করেন।
এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান লঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভাকে পরাজিত করেন। সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগদিস সিদ্ধার্থ ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্তকে হারান। শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গকে পরাজিত করেন। ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সাথে ড্র করেছেন।
উল্লেখ্য স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার ৩ জন গ্র্যান্ডমাস্টার ৫ জন আন্তর্জতিকমাস্টার ও ২ জন ফিদেমাস্টার এ আসরে অংশগ্রহণ করছেন।
আগামীকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।
