নিয়াজ-দিব্যেন্দুর পরাজয়, সিদ্ধার্থ শীর্ষেই

গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট-১ প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়ছেনে।

এদিকে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ৩.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে ২.৫ সংগ্রহ করে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী ও ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত তৃতীয় স্থানে রয়েছেন।

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডার ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে চতুর্থ রাউন্ডে সিঙ্গাপুরের আন্তর্জাতিমাস্টার জগোদিস সিদ্ধার্থ ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভাকে, শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে ও ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন।

তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ড্র করেন।

আগামীকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।