ভিয়েতনামে দশজনে অষ্টম ফাহাদ

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে ৮ম হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। তিনি ৯ খেলায় পেয়েছেন সাড়ে ৩ পয়েন্ট।

৬ পয়েন্ট করে নিয়ে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিন চ্যাম্পিয়ন ও ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার কুইজন ডানিয়েল রানারআপ হয়েছেন।

বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিকমাস্টার, ৩ জন ফিদেমাস্টার ও একজন ক্যান্ডিডেটমাস্টারসহ ১০ খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।