ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ওপেন চেস টুর্নামেন্ট আজ ৩ এপ্রিল বুধবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
প্রথম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, অনত চৌধুরী, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষসহ ৪৬ জন খেলোয়াড় স্বব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছেন।
এ টুর্নামেন্টে একজন আন্তর্জাতিকমাস্টার, ৫ জন ফিদেমাস্টার, ২ জন নারী ফিদেমাস্টার, ৯ জন ক্যান্ডিডেটমাস্টার ও ৩ জন নারী ফিদেমাস্টারসহ মোট ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৬ দিন ব্যাপী এ টুর্নামেন্টের বিজয়ীদের নগদ এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
আগামীকাল ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
