কর্নেল উজির সিং থাপা মেমোরিয়াল ‘মেয়র কাপ’ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আগামী ৫ এপ্রিল থেকে নেপালে শুরু হচ্ছে।
হোটেল বুটওয়াল ক্রাউন প্লাজায় ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা শেষ হবে ৯ এপ্রিল।
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে ১০ লাখ ১ হাজার নেপালী রুপি অর্থ পুরস্কার।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক নেপাল অংশ নিচ্ছে। এ পর্যন্ত ১৪৩ জন খেলোয়াড় এন্ট্রি করেছেন।
