ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ফিদে রেটিং চেস টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড শেষে ৩ জন টানা ৪ জয় নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও গোলাম মোস্তফা ভুঁইয়া।
তবে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মোহাম্মদ শাকের উল্লাহ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম।
আজ ৫ এপ্রিল শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে সকালে তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহানকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস জাবেদ আল আজাদকেকে, গোলাম মোস্তফা ভূঁইয়া ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী অনত চৌধুরীকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ মোহাম্মদ শফিকুল ইসলামকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন আয়ান রহমানকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ তাশরিক সায়ান শানকে, স্বর্নাভো চৌধুরী মো. জাকির হোসেনকে ও মোহাম্মদ শাকের উল্লাহ মনিরুজ্জামান মনিকে পরাজিত করেন।
এদিরকে বিকালে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার মো. শরীফ হোসেন স্বর্নাভো চৌধুরীকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, গোলাম মোস্তফা ভুঁইয়া ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মো. মঞ্জুর আলমকে ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে পরাজিত করেন। মোহাম্মদ শাকের উল্লাহ আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীর সাথে ড্র করেন।
আগামীকাল ৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
