থাইল্যান্ডে নীড়-নাইম শীর্ষে

থাইল্যান্ডে আজ ৫ এপ্রিল শুক্রবার থেকে ‘দ্বিতীয় চেস কেড নাখন নায়ক ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট’ শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ড শেষে ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার নাইম হক পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে আরো দুইজনের সাথে শীর্ষে রয়েছেন। তবে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ১.৫ পয়েন্ট ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ১ পয়েন্ট পেয়েছেন।

স্থানীয় নাখন নায়ক ইনগটার্ন রিসোর্টে উদ্বোধনী দিনে দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়। সকালে প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের তানিশ রাঘাভানকে, ফিদেমাস্টার মনন রেজা নীড় রাশিয়ার গুটসুলিয়েক নিকোলাইকে ও ফিদেমাস্টার নাইম হক থাইল্যান্ডের লাকভানিচ শাহাপোলকে পরাজিত করেন। ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন থাইল্যান্ডের বুরানাসিং ওয়ানাওয়ের সাথে ড্র করেন।

বিকালে দ্বিতীয় রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় আমেরিকার মাকেসপেক আর্থারকে ও ফিদেমাস্টার নাইম হক থাইল্যান্ডের পিনপেটসাওয়ান সিরিকওয়ানকে পরাজিত করেন। তবে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল থাইল্যান্ডের বুয়াকির্ড অপিচিতের সাথে ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের এ আরাভের সাথে ড্র করেন।

উল্লেখ্য পাঁচ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে ১৩ টি দেশের ১ জন গ্র্যান্ডমাস্টার ২ জন আন্তর্জাতিকমাস্টার ও ৬ জন ফিদেমাস্টারসহ মোট ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।