নেপালে কর্নেল উজির সিং থাপা মেমোরিয়াল ‘মেয়র কাপ’ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় টানা দু’ জয় নিয়ে ৩৩ জনের সঙ্গে শীর্ষে রয়েছেন বাংলাদেশের মো. জামাল উদ্দিন।
স্থানীয় হোটেল বুটওয়াল ক্রাউন প্লাজায় ৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় জামাল প্রথম রাউন্ডে স্বাগতিক নেপালের কানা বানিয়া শিল্পী এবং দ্বিতীয় রাউন্ডে ভারতের রবি প্রকাশ সিংকে পরাজিত করেছেন।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা শেষ হবে ৯ এপ্রিল। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে ১০ লাখ ১ হাজার নেপালী রুপি অর্থ পুরস্কার।
উল্লেখ্য এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক নেপাল অংশ নিচ্ছে। এ পর্যন্ত ১৫৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
