মোস্তফাকে হারিয়ে শীর্ষে জাভেদ

ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

তবে ৬ পয়েন্ট সংগ্রহ করে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও গোলাম মোস্তফা ভুঁইয়া দ্বিতীয়স্থানে রয়েছেন।

এদিকে ৫.৫ পয়েন্ট করে নিয়ে ৬ জন তৃতীয়স্থানে অবস্থান করছেন। তারা হলেন ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, জাবেদ আল আজাদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মো. জিলানী হোসেন মোল্লা।

বাংলাদেশ দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে আজ সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ গোলাম মোস্তফা ভূঁইয়াকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন মো. আমিনুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ মো. নাসির উদ্দিন, স্বর্নাভো চৌধুরী মো. জিলানী হোসেন মোল্লাকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস মোহাম্মদ শফিকুল ইসলামকে, সাকলাইন মোস্তফা সাজিদ মোহাম্মদ এনায়েত হোসেনকে, অনত চৌধুরী রাফি রওশন মাজেদ ফাহিমকে, সৈয়দ মাহফুজুর রহমান ইমন এমএম জহিরুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহান আফনান জারিফ হককে ও ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র আব্দুল মোমিনকে পরাজিত করেন।

তবে ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ জাবেদ আল আজদের সাথে ও নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন।

আগামীকাল ৮ এপ্রিল সোমবার দুপুর ২টায় একইস্থানে অষ্টম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।