থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছেন।
আজ (৩ জুলাই) সোমবার থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অষ্টম রাউন্ডে ফাহাদ চীনের ওয়ে ইজিয়াংয়ের সঙ্গে ড্র করেন।
আগামীকাল (৪ জুলাই) মঙ্গলবার ফাহাদ শেষ রাউন্ডে ভিয়েতনামের ক্যান্ডিডেটমাস্টার দিনহ নোহ কিয়েটের সঙ্গে মোকাবেলা করবেন।
