নেপালে কর্নেল উজির সিং থাপা মেমোরিয়াল ‘মেয়র কাপ’ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ৯ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে বাংলাদেশের ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন ১৬তম হয়েছেন।
স্থানীয় হোটেল বুটওয়াল ক্রাউন প্লাজায় আজ ৯ এপ্রিল জামাল উদ্দিন নবম বা শেষ রাউন্ডে ভারতের শশী প্রকাশের সাথে ড্র করেন।
এ প্রতিযোগিতায় ৮ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের সুধির কুমার সিনহা চ্যাম্পিয়ন ও নেপালের ফিদেমাস্টার রূপেস জয়সওয়াল রানারআপ হয়েছেন।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত, আমেরিকার ও স্বাগতিক নেপালসহ ৪ দেশের ১৫৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
