শফিকুল বারী চৌধুরী মেহেদী মেমোরিয়াল র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে ৭ ম্যাচে একটানা ৭ জয় নিয়ে ক্যান্ডিডেটমাস্টার সাইফুল ইসলাম চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সমান ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে আসাদুজ্জামান আসাদ রানারআপ ও সনাতন জাহিদ তৃতীয়স্থান লাভ করেন।
এ প্রতিযোগিতায় ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। একদিনের এই বিভাগীয় র্যাপিড আসরে ১৫ জন খেলোয়াড়কে ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।

উল্লেখ্য হবিগঞ্জ বার লাইব্রেরি হল রুমে ১১ মে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মো. আবু জাহির এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রাক্তণ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি পুন্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল,সহ অন্যান্যরা বিশেষ অতিথি ছিলেন।

