বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা।
এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো তৃতীয়স্থানে অবস্থান করছেন।
অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, তাসনিয়া তারান্নুম অর্পা ও খন্দকার অনিকা মওলা।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১১ মে সপ্তম রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ তাসনিয়া তারান্নুম অর্পাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা নারী ফিদেমাস্টার জান্নাতল ফেরদৌসকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু তাসফিয়া তাহসিন প্রিমাকে, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা আফরিন জাহান মুনিয়াকে, খন্দকার অনিকা মাওলা নুশরাত জাহান লিজাকে, কিশোয়ারা সাজরীন ইভানা জিন্নাত আক্তার শাহনাজকে, সুরাইয়া আক্তার নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ওয়ারসিয়া হায়দারকে, জারিন তাসনিম দিলারা জাহান নূপুরকে, মুশফিকা জান্নাত সাওরি নিশাত জাহানকে ও তাবাসসুম সাদিয়া শাহজাহান রাইবা সোবহান অধরাকে পরাজিত করেন।
এছাড়া নীলাভা চৌধুরী নারী ফিদেমাস্টার তনিমা পারভীনের সাথে, জান্নাতুল প্রীতি অহনা দের সাথে এবং ঠাকুর জানিয়া হক নওরিন ফাতিহা তোয়ার সাথে ড্র করেন।
আগামীকাল ১২ মে রোববার বিকেল সাড়ে তিনটা থেকে একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।
