আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদের মাতা আর নেই

আন্তর্জাতিক আরবিটার মো. হারুন অর রশিদ -এর মাতা মিসেস হামিদা খাতুন আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

আজ ১৫ জুলাই সোমবার রাত ৩-৩০ মিনিটে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মিসেস হামিদা খাতুনের মৃত্যুতে চেসবিডি.কমের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফুর রহমান, চেসবিডি.কম পরিবার, নারায়ণগঞ্জ জেলা দাবা খেলোয়াড় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত হোসেন শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশন, বিভিন্ন ক্লাব, সংগঠক, সংগঠন ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।