অনত অপরাজিত চ্যাম্পিয়ন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে অনত চৌধুরী ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে সমান পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানারআপ, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন তৃতীয় ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ স্থান লাভ করেছেন।

এদিকে ৭.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও দিব্য দাস গুপ্ত।

অপরদিকে দিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে অষ্টম থেকে একুশতম হয়েছেন যথাক্রমে স্বর্ণাভো চৌধুরী, সাকলাইন মোস্তফা সাজিদ, মো. শফিকুল ইসলাম, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, শতদ্রু শোভন দে, মো. মাসুদ রানা, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়ত উল্লাহ, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, মো. মোশাররফ হোসেন, ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ঐতিহ্য বড়ুয়া, মো. রফিকুল ইসলাম এবং তাহমিদুল হক।

আজ ৩ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) রেকর্ডসংখ্যক ৩০৩ জন দাবাড়ু ৯ রাউন্ড সুৃইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এর মধ্যে একজন অস্ট্রেলিয়ান দাবাড়ু ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ৭০ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়।