ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপে তানভীর আলম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৭ ম্যাচে তিনি ৪টি জয়, ২টি ওয়াকওভার ও ১টি ম্যাচ ড্র করে এ কৃতিত্ব অর্জন করেন।
তবে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জেরিন তাসনিম রানারআপ হয়েছেন। তিনি ৬টি জয় পেলেও ১টি ম্যাচ হেরে যান। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে আলমগীর বাদশা ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস।
এছাড়া ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে ফারদিন হেলাল, সেলিম মিয়া, মো. আইনুল ইসলাম এবং মো. এহসানুল হক ইমন।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৯০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন চিফ আরবিটার মো. আবু হানিফ।
