রাজশাহীর শিবলী নোমান আর নেই

আন্তর্জাতিক রেটেড খেলোয়াড় শিবলী নোমান আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আজ ২৪ জানুয়ারি আনুমানিক দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজশাহী দাবা উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান ১৯ জানুয়ারি থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্ট ছিলেন। অত্যন্ত প্রাণখোলা সাদা মনের একজন মানুষ ছিলেন। রাজশাহী দাবার উন্নয়ন ও প্রসারে তার অবদান অনস্বীকার্য।

শিবলী নোমানের মৃত্যুতে চেসবিডি.কম পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।