ও‌য়েল‌ফেয়ার ফান্ড গঠনে ১ ফেব্রুয়া‌রি র‌্যাপিড দাবা

দাবার সঙ্গে সং‌শ্লিষ্ট [খে‌লোয়াড়, সংগঠক, আর‌বিটার, ট্রেইনার] সবার জন্য জরু‌রি আর্থিক সাহা‌য্যের উদ্দেশ্যে ‘ও‌য়েল‌ফেয়ার ফান্ড’ গঠনের উদ্যোগ নিয়েছে বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশন। প্রাথ‌মিক পদ‌ক্ষেপ হি‌সে‌বে আগামী ১ ফেব্রুয়া‌রি শ‌নিবার ফেডা‌রেশনের হল রু‌মে ‘ও‌য়েল‌ফেয়ার ফান্ড মো‌বিলাইজেশন র‌্যাপিড রে‌টিং দাবা টুর্না‌মেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হবে।

বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশন আয়ো‌জিত এ টুর্না‌মে‌ন্ট সফল করার লক্ষ্যে এ উদ্যোগের অংশীজন হিসেবে এসো‌সি‌য়েশন অব চেস প্লেয়ার্স বাংলা‌দেশ সা‌র্বিকভাবে সহ‌যো‌গিতা কর‌ছে।

উল্লেখ্য ৬০ হাজার টাকার অর্থ পুরস্কারের এ প্রতিযোগিতা ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধ‌তি‌তে অনুষ্ঠিত হ‌বে। এন্ট্রি ফি: ৫০০ টাকা। যোগা‌যোগ: ০১৭১১৮৫৩১৩৩।