সাকলাইন অপরাজিত চ্যাম্পিয়ন

ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও‌য়েল‌ফেয়ার ফান্ড মো‌বিলাইজেশন র‌্যাপিড রে‌টিং দাবা টুর্না‌মেন্টে ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শিরোপা জয়ের মিশনে তিনি ৬টি জয় আর ১টি ড্র করে এ কৃতিত্ব অর্জন করেন।

তবে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে মোহাম্মদ মুতাকাব্বির রানারআপ ও ফিদেমাস্টার মোহাম্মদ শরীফ হোসেন তৃতীয়স্থান লাভ করেন।

এদিকে ৫.৫ পয়েন্ট পেয়ে চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে তাহমিদুল হক ও অনত চৌধুরী।

অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে ১৩তম হয়েছেন যথাক্রমে এ বি বাপ্পী, মোহাম্মদ এনায়েত হোসেন, নিলয় দেব নাথ, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, শেখ রাশেদুল হাসান, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু।

আজ ১ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশন হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৭১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৩ জন রেটেড ও ৮ জন ননরেটেড দাবাড়ু অংশ নেন। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য দাবার সঙ্গে সং‌শ্লিষ্ট [খে‌লোয়াড়, সংগঠক, আর‌বিটার, ট্রেইনার] সবার জন্য জরু‌রি আর্থিক সাহা‌য্যের উদ্দেশ্যে ‘ও‌য়েল‌ফেয়ার ফান্ড’ গঠনের উদ্যোগ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।