অাইএম গুকেশের সাথে ড্র করলেন পরাগ

অাইএম গুকেশের সাথে ড্র করলেন পরাগ
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
গুজরাট (ভারত), ৯ অক্টোবর ২০১৮

গুজরাট অান্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আর্ন্তাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর, শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ৬ ম্যাচে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ৩.৫ পয়েন্ট এবং তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম তিন পয়েন্ট পেয়েছেন। মো. রাহী মাসুম এখনো কোন পয়েন্টের মুখ দেখেননি।

আজ মঙ্গলবার সকালে ষষ্ঠ রাউন্ডে জিয়া (2473) পশ্চিমবঙ্গের শুভায়ন কুন্ডু (2093) কে, সাগর (2328) মহারাষ্ট্রের আনিস গান্ধী (2042) কে, শাকিল (2247) কেরালার পার্থ সারথী (1993) কে পরাজিত করেন।

তবে পরাগ (2209) ও ভারতের আন্তর্জাতিক মাস্টার ডি গুকেশ (2456), তাহসিন (1825) ও ভারতের ক্যান্ডিডেট মাস্টার কদম ওম মানিস (2082) এবং সিয়াম (2180) গুজরাটের চৌহান জয় (1918) একে অপরের সাথে ড্র করেন।

কিন্ত নাসির (2234) ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার তুভায়েভ আদমের (2556) কাছে এবং রাহী মাসুম (1548) তামিলনাড়ুর সঞ্চয় শ্রীনিভাসনের (1474) কাছে হেরে যান।

আজ ৯ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটয় সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *