ব্লাইন্ডফোল্ড দাবায় নীড় চ্যাম্পিয়ন

আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় পন পাওয়ার ব্লাইন্ডফোল্ড র‍্যাপিড চেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। শুক্রবার গ্র্যান্ড ফাইনালে তিনি আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে হারিয়ে এ কৃতিত্ব দেখান।

নারায়ণগঞ্জ রুপায়ন টাউনে পন পাওয়ার চেস ক্লাবে দিনব্যাপী্ এ টুর্নামেন্টে শীর্ষ পর্যায়ের তারকা দাবাড়ুরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন
আন্তর্জাতিকমাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও খুদে দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পন পাওয়ার চেস ক্লাবের উপদেষ্টা তাসমিন রহমান লাবন্য।