মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ (২৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। এ চ্যাম্পিয়নশিপে দেশের দুই উদীয়মান দাবাড়ু অংশ নিচ্ছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় (২৪৩১) স্পেনের জুনকোসা পেডরোস এরনেস্টের (২০৮৮) সাথে পয়েন্ট ভাগাভাগি করেছেন।
এদিকে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৩) স্বাগতিক মন্টিনিগ্রোর রেডেভিক রেলিয়ার (০০০০) বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়েছেন।
এ রিপোর্ট লেখাকালীন আজ ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চিনের মেয়ং ইয়িহানের সাথে ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় জার্মানীর নুনেজ গ্রিগোরি ডানিয়েলের সাথে খেলছিলেন। খেলাটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে।
