বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ১.৫ পয়েন্ট ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১ পয়েন্ট অর্জন করেছেন।
মন্টিনিগ্রোর পেট্রোভাকে ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় জার্মানীর নুনেজ গ্রিগোরি ডানিয়েলকে পরাজিত করেন।
কিন্তু ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চিনের মেয়ং ইয়িহানের কাছে হেরে যান।
এ রিপোর্ট লেখাকালীন আজ ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় মিশরের আন্তর্জাতিকমাস্টার ওয়াফা হামিদের সাথে ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তুর্কমেনিস্তানের বাইরামভ সেরদারের সাথে খেলছিলেন।
