বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৫১তম এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৫.৫ পয়েন্ট নিয়ে ৮৩তম হয়েছেন।
মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে ৭ মার্চ রাতে একাদশ তথা শেষ রাউন্ডে তাহসিন ও নীড় উভয়েই পরাজিত হয়েছেন। তাহসিন ইসরাইলের গ্র্যান্ডমাস্টার সোকোলোভস্কি ইয়াহলির কাছে এবং নীড় চীনের কাও কিংফেং এর কাছে হেরে যান।
এ আসরে ভারতের গ্র্যান্ডমাস্টার ভি প্রণব ১১ ম্যাচে ৯ পয়েন্টে পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
উল্লেখ্য ৫৮টি দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার ও ৩৭ জন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১৫৭ জন খেলোয়াড় বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।
