আবারো ড্র করলেন তাহসিন-নীড়

মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ড্র করেছেন।

৬ মার্চ রাতে দশম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কাজাখস্তানের আন্তর্জাতিকমাস্টার আনসাট আলদিয়ারের সাথে এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় স্লোভাকিয়ার আন্তর্জাতিকমাস্টার বোচনিক্কা ভ্লাদিমিরের সাথে ড্র করেছেন।

আজ ৭ মার্চ রাতে একাদশ তথা শেষ রাউন্ডের খেলায় ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইসরাইলের গ্র্যান্ডমাস্টার সোকোলোভস্কি, ইয়াহলির সাথে এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় চীনের কাও কিংফেং এর সাথে খেলবেন।

উল্লেখ্য দশম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৬ পয়েন্ট এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৫.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।