স্বাধীনতা দিবস দাবায় সুব্রত অপরা‌জিত চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস র‌্যা‌পিড রেটিং দাবা প্রতি‌যো‌গিতায় ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে ফি‌দেমাস্টার সুব্রত বিশ্বাস অপরা‌জিত চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে ৬ প‌য়েন্ট সংগ্রহ ক‌রে টাইব্রেকিং‌ পদ্ধতির মাধ্যমে আন্তর্জা‌তিকমাস্টার মিনহাজ উদ্দিন সাগর অপরা‌জিত রানারআপ, দে‌লোয়ার হো‌সেন তৃতীয় এবং ফি‌দেমাস্টার মোহাম্মদ জা‌বেদ চতুর্থ হ‌য়ে‌ছেন।

এদিকে ৫.৫ প‌য়েন্ট পে‌য়ে টাইব্রেকিং‌ পদ্ধতিতে পঞ্চম থে‌কে একাদশতম হ‌য়ে‌ছেন যথাক্রমে ফি‌দেমাস্টার মো. শরীফ হো‌সেন, নিলয় দেবনাথ, ফি‌দেমাস্টার সাকলাইন মোস্তফা সা‌জিদ, ক্যান্ডি‌ডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীন, ক্যান্ডি‌ডেটমাস্টার জামাল উদ্দিন, অনতা চৌধুরী ও ক্যান্ডি‌ডেটমাস্টার মাসুম হো‌সেন। অপরদিকে ৫ প‌য়েন্ট নিয়ে ফি‌দেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম দ্বাদশতম হ‌য়ে‌ছেন।

এছাড়া বি‌ভিন্ন ক্যাটাগ‌রি‌তে পুরস্কার পেয়েছেন ক্যান্ডি‌ডেটমাস্টার সো‌হেল চৌধুরী, সিয়াম চৌধুরী, এ বি বা‌প্পি, মুহতা‌দি তা‌জোয়ার না‌শিদ, নারী ক্যান্ডি‌ডেটমাস্টার নীলাভা চৌধু‌রী, আলী ফাইরোজ মে‌হেদাদ, বিজয় কুমার পাল এবং আদিল আহনাফ নও‌রোজ।

বাংলাদেশ দাবা ফেডা‌রেশ‌নের সহ‌যো‌গিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা ৮ মার্চ উত্তরার ব্যাংকার্স ক্লাব অব বাংলা‌দে‌শের ম্যাজে‌স্টিক হল রু‌মে ‌দিনব্যাপী অনু‌ষ্ঠিত হয়। উদ্বোধন ক‌রেন বাংলা‌দেশ দাবা ফেডারেশ‌নের সভাপ‌তি এবং বিএন‌পি চেয়ারপার্সনের উপ‌দেষ্টা অবসরপ্রাপ্ত স‌চিব সৈয়দ সুজাউদ্দিন আহ‌মেদ।

খেলা শে‌ষে বি‌কেলে উত্তরা সেন্ট্রাল চেস ক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি রাহাত হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বিজয়ী‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ ক‌রেন ঢাকা মহানগর উত্তর বিএন‌পির সদস্য স‌চিব মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন মাহ‌দি বিল্ডা‌র্সের ব্যবস্থাপনা প‌রিচালক মো. র‌ফিকুল ইসলাম। এসময় উপ‌স্থিত ছি‌লেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লা‌বের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলম, ব্যাংকার্স ক্লাব বাংলা‌দেশ লি‌মি‌টে‌ডের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফ‌কির পিন্টু, তুরাগ থানা বিএন‌পির যুগ্মআহবায়ক আলী ও রিপন প্রমুখ।

এ প্রতি‌যো‌গিতায় ১ জন আন্তর্জা‌তিকমাস্টার, ৭ জন ফি‌দেমাস্টার এবং ৬ জন ক্যান্ডি‌ডেটমাস্টারসহ ১২১ জন দাবাড়ু অংশগ্রহণ ক‌রেন। বিজয়ী‌দের নগদ ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।